
সীরাহ কম্বো ১ (ছাত্রদের জন্য)
প্রকাশক:অর্পণ প্রকাশন
দীর্ঘদিনের লালিত স্বপ্ন থেকে এই "মহামানব" বইটি রচিত। নানা দ্বিধা ও চ্যালেঞ্জ পেরিয়ে লেখক সিরাত, শামাইল ও সাহাবিদের জীবনী থেকে মহানবি (সা)-এর জীবনের সারনির্যাস তুলে ধরেছেন। এটি একটি সংক্ষিপ্ত "মুহাম্মাদনামা" যা আপনাকে নবিজির ব্যক্তিত্বের গভীরে নিয়ে যাবে। বইটি আল্লাহর সত্য বার্তাবাহক হিসেবে তাঁর নবুওয়াতের প্রমাণ উন্মোচন করবে এবং তাঁর প্রতি এক নিবিড় ভালোবাসা জাগিয়ে তুলবে।
বইয়ের কিছু চুম্বক অংশ:
এই বইতে সুদৃঢ়, সুপ্রতিষ্ঠিত ইতিহাস থেকেই একের পর এক প্রমাণ করা হবে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন নবি ছিলেন। সত্য নবি। সত্যের দিকে আহ্বানকারী আল্লাহর সত্যিকারের একজন বার্তাবাহক, মেসেঞ্জার। একজন ট্রু প্রফেট।
এই বইটি পড়ে পাঠক-পাঠিকা গালে হাত দিয়ে ভাবনার অতলে তলিয়ে যাবে, ঘুমাতে পারবে না আর চিন্তায় চিন্তায়। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনীর পাতায় পাতায়, কুরআনের পরতে পরতে তার নবুওয়াতের সত্যতা দেখে নিতে, ভেবে বের করে শেখার চেষ্টা করবে নিজে নিজে। উনাকে অস্বীকার করার আর কোনো ভিত্তিই খুঁজে পাবে না নিজের ভেতরে। মুখে অস্বীকার করলেও, ভেতর থেকে ঠিকই জেনে যাবে, উনি নবি, সত্য নবি। আর উনাকে নবি হিসেবে সত্য জানলেই ইসলামের সত্যতা প্রতিষ্ঠিত হয়ে যায় অন্তরের ভেতর।
নবিজির জীবনী আমাদের কাছে উন্মুক্ত বই। সেখান থেকে পৃষ্ঠা উলটিয়ে যা ইচ্ছে আমরা পড়তে পারি, শিখতে পারি। প্রতিটি অধ্যায় মণি-মুক্তোয় ভরপুর।
পৃথিবীর সকল সেলিব্রেটি অন্তত কিছু না কিছু ‘একান্ত ব্যক্তিগত’ বলে গোপন করে। কিন্তু দেখুন না আমাদের নবিজিকে; সবকিছুই তিনি উন্মুক্ত করেছেন উম্মতের জন্য। নবিজির বহির্জীবন নিয়ে বলেছেন সাহাবিগণ, ঘরের জীবন নিয়ে বলেছেন উম্মুল মুমিনিন। তাঁরা নবিজির জীবনের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করেছেন এবং সেগুলো দুনিয়াবাসীর সামনে তুলে ধরেছেন।
কোনো কোনো ক্ষেত্রে আমাদের বাবা-মা কিংবা শিক্ষকের চেয়েও নবিজিকে বেশি জানি। অনেক ক্ষেত্রেই আমরা নিজেদের চেয়েও নবিজিকে বেশি উপলব্ধি করতে পারি এবং ভালোবাসি। আমাদের ধ্যান-জ্ঞান এবং আগ্রহের কেন্দ্রবিন্দু ‘উসওয়াতুন হাসানা’ প্রিয় নবিজি।
শুদ্ধ ও মানসম্মত ইসলামিক বইয়ের খোঁজে আপনার বিশ্বস্ত সঙ্গী ”আল মদিনা মার্ট”।
Read More
577.00৳ Original price was: 577.00৳ .462.00৳ Current price is: 462.00৳ .
আরো দেখুন
অনুপ্রেরণার গল্পগুলো
অর্পণ বেস্ট সেলিং প্যাকেজ
আধুনিক যুগ : চ্যালেঞ্জ ও মুকাবিলা
আমার মেয়েরা
আল কুরআনের ভৌগোলিক ইতিহাস (১-২ খন্ড)
আলীবাবা ও ৪১ দুর্নীতিবাজ
আল্লাহর সাথে যুদ্ধ
Reviews (0)
Be the first to review “সীরাহ কম্বো ১ (ছাত্রদের জন্য)” Cancel reply
Reviews
There are no reviews yet.